
মালদা, নিজস্ব সংবাদদাতা:— বামনগোলার টাঙ্গন নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । বামনগোলা থানার বামনগোলা গ্রাম পঞ্চায়েতের পারহোবিনগর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীতে সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায়।তা দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বামনগোলা থানায়।খবর পেয়ে ঘটনস্থলে ছুটে আসে বামনগোলা থানার পুলিশ। পুলিশ নদীর জল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি তদন্ত চলছে।
তবে খুন করে কেউ বা কারা দেহটি নদীতে ফেলে দিয়ে গেছে না কী অন্য কোনো কারণ রয়েছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে বামনগোলা থানার পুলিশ জানিয়েছেন।












Leave a Reply