
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ এর হেমাতপুরের TMC পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ ত্রান সামগ্রী উদ্ধার। রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিওর কাছে তার MLA কোটায় থেকে যাওয়া ত্রাণ সমগ্রী উদ্ধারের জন্য একটি আবেদন জানান। আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বর্তমান বিধায়ক প্রাণ কৃষ্ণ তপাদারকে না জানিয়ে তার পার্টি অফিসে তল্লাশি অভিযান চলে। বিধায়কের অভিযোগ মানুষকে অন্ধকারে রেখে দিয়াকে প্রবেশ করতে না দিয়ে নাদনঘাট থানার আইসি যোগ সাজস করে পার্টি অফিসে থাকা বিপুল পরিমাণে টাকা কিছু পরিমাণ জুয়েলারি ছড়িয়ে ফেলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিসে ব্যাপক উত্তেজনা ছাড়ায়। বিডিওর ঘরের সামনেই নাদন ঘাট থানার বিভিন্ন পুলিশ কর্মীদের সাথে BJP কর্মীদের বাক বিদণ্ডায় জড়াতে দেখা যায় কি কর্মীদের। বিধায়ক প্রাণ কৃষ্ণ তপাদারের সরাসরি অভিযোগ তাকে অন্ধকারে রেখে প্রাক্তন মন্ত্রী কে বাঁচানোর জন্যই এমন কাজ করেছেন নাদনঘাট থানার আইসি। তার গ্রেফতারির ও দাবি তুলেছেন তিনি।












Leave a Reply