
জগদ্দল, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল জমানায় জুটশিল্প একেবারে মুখ থুবড়ে পড়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জুটমিল বন্ধ হয়ে গিয়েছে। শ্রম মন্ত্রীর দ্বায়িত্ব পাবার পর শ্রমিক নেতা অর্জুন সিং শিল্পাঞ্চলের বন্ধ থাকা জুটমিল খোলার উদ্যোগ নেন। শ্রম মন্ত্রীর উদ্যোগে অবশেষে খুলছে জগদ্দলের এলায়ন্স জুটমিল। প্রসঙ্গত, ২০২৫ সালের ২৬ ডিসেম্বর থেকে বন্ধ জগদ্দলের অ্যালায়েন্স জুটমিল। কর্মহীন হয়ে পড়েছিলেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে আড়াই হাজার শ্রমিক। মঙ্গলবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং-এর নেতৃত্বে এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মালিকপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং শ্রম কমিশনারেটের অন্যান্য আধিকারিকরাও উক্ত ওই বৈঠকে হাজির ছিলেন। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয় ওই বৈঠকে। অবশেষে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আজ, বুধবার থেকে ওই মিলে পুনরায় উৎপাদন শুরু হবে। প্রসঙ্গত, প্রায় দীর্ঘ ছয় মাস পর মিলটি পূনরায় খুলতে চলেছে এবং এর ফলে শ্রমিক মহল্লায় খুশির জোয়ার। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, তৃণমূল সরকারের আমলে জুটশিল্প প্রায় শেষের পথে চলে গিয়েছিল। মিলগুলোকে আধুনিকীরকরনের উদ্যোগ নেয়নি বিগত সরকার। মন্ত্রীর আশা, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে ফের ঘুরে দাঁড়াবে জুটশিল্প।












Leave a Reply