
পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনা সবাই পাবে না,যারা পাওয়ার যোগ্য,যারা উপযুক্ত হবেন তারাই পাবেন। এটা লক্ষ্মীর ভান্ডার নয় প্রুফ দাও সাড়ে তিন লক্ষ পুলিশকে দাও এটা হবে না। যাদের প্রয়োজন তারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের একতারপুরে সাংসদ তহবিলে বরাদ্দ অর্থে কংক্রিটের রাস্তা উদ্বোধন করতে এসে রাজ্যজুড়ে অন্নপূর্ণা নিয়ে অস্থিরতার প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন ও প্রাণিসম্পদ উন্নয়ন ও কৃষিবিপন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি কুনাল ঘোষের বাড়ির সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙা নিয়ে কার্যত হুশিয়ারি দিলেন অভিযুক্তদের। এই দিন তিনি জানিয়েছেন যে কোন মহাপুরুষের মূর্তি ভাঙ্গা মানে তাকে অপমান করা। সরকার করা পদক্ষেপ নেবে। পুলিশ তদন্ত করে দেখবে। এই ধরনের বদমাশি কখনো সহ্য করা হবে না। এই দিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং বিজেপির নেতাকর্মীরা।এই রাস্তা নির্মাণের ফলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ ও নিরাপদ হবে, তেমন গ্রামের কৃষকরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।রাস্তাটির দু’পাশেই বিস্তীর্ণ কৃষিজমি রয়েছে। ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল ও অন্যান্য কৃষিপণ্য আরও সহজে বাজারে পৌঁছে দিতে পারবেন। এতে পরিবহণ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় কৃষি অর্থনীতির বিকাশে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।












Leave a Reply