
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০৮ জন বিধায়ককে নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। সোমবার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ২০৮ জন রক্তদাতা’কে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিজেপি যুব মোর্চার উদ্যোগে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরের ধর্মশালায় মেদিনীপুর ব্রাড ব্যাংক এবং শালবনী ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই দিন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকি ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পনের মধ্য দিয়ে এই রক্তদান শিবির শুরু হয়। মহিলা থেকে পুরুষ এই রক্তদান শিবিরে রক্ত দেওয়ার লক্ষ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। এই দিন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা জানিয়েছেন আমাদের ২০৮ জন বিধায়কদের সম্মান জানিয়ে এই রক্ত স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এই দিন এই রক্তদান শিবিরে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো,সৌমেন শুকূল সহ অন্যান্য বিজেপি ও বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা।












Leave a Reply