জলপরী সায়নী দাস এর সাথে দেখা করতে কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার সায়নী দাসের বাড়িতে যান , ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- জাপানের সুগারু চ্যানেল পার করতে নেমেছিলেন সায়নী জুলাইয়ের চার তারিখে। মাঝ পথেই সে অসুস্থ বোধ করে , স্বপ্ন অধরা থেকে যায়। পরের বছর যাওয়ার প্রস্তুতি নেবেন তিনি, আজ তার বাড়িতে কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার আসেন, গেমস এর একটি হাব বানানোর কথা তিনি জানান এবং আন্তর্জাতিক মানের সুইমিংপুল তৈরি করা কথা ভাবনাচিন্তার মধ্যে আছে সেটাও তিনি জানান আর এরম বিশ্বজয়ী ব্যক্তিদেরকে কাছে নিয়ে সমস্ত চিন্তা ভাবনা করা হবে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান।
জলপরী সায়নী দাস জানান, তিনি একটি সরকারি চাকরির আবেদন রেখেছেন বিধায়ক এর কাছে, কারণ হিউজ পরিমাণে খরচ আছে প্রত্যেকটি চ্যানেল পার করতে গেলে একটি জব থাকলে সেখান থেকে অনেকটাই আর্থিক সহায়তা পাবেন*, এই আবেদন জানান ।যদিও এ বিষয়ে বিধায়ক আশ্বাস দিয়েছেন তাকে লিখিত আবেদন করতে বলেছেন।
এছাড়া তাদের পরিবারের থেকে দাবি একটা ৫০ মিটারের সুইমিং পুল করার জন্য যাতে এখান থেকে আরো ভালো সাঁতারু উঠে আসতে পারে এই বিষয়ে সম্মতি দিয়েছেন কালনার বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *