আদিনা মসজিদ না আদিনাথ শিবমন্দির? বিতর্কের মাঝেই আদিনায় রুদ্রাভিষেকের আয়োজন, কড়া নিরাপত্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— আদিনা মসজিদ না আদিনাথ পুরাতন শিব মন্দির এই বির্তকের মাঝে আদিনাতে আয়োজন করা হয়েছে শিব পূজার। সোমবার ৬৫০ বছরের পুরোনো এই আদিনাই ৫০মিটারের মধ্যে স্থাপিত হতে চলেছে শিবলিঙ্গ। করা হবে শিবের পুজো। আদিনাথের রুদ্রাভিষেক করার ব্যবস্থা করা হয়েছে।
প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য হিসাবে ১৩৭৩ খ্রীষ্টপূর্বে সিকেন্দর শাহ এই মসজিদ তৈরী করেন। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পূর্ব থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বির্তক। মূলতঃ স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে রয়েছে শিব বা আদিনাথের অস্তিত্ব। হিন্দু দেব দেবীর কারুকার্য। আর তারপর থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বির্তক। হিন্দু বা সনাতনীরা মূলতঃ দাবী করেন এই স্থাপত্য্য আদিনাথে পুরাতন শিব মন্দির। বিষয়টি নিয়েয় হাইকোর্টে মামলাও চলছে। এমন অবস্থায় সোমবার ২৭জুলাই এই স্থাপত্যের ৫০ মিটারের মধ্যে আদিনাথে রুদ্রাভিষেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থাপত্যে চত্তর সুসজ্জিত করা হয়েছে। ইতিমধ্যে মানুষজন আসতে শুরু করেছে। রয়েছে পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা। স্মৃতিসৌধতে যাতে কারো প্রবেশ না ঘটে তার জন্য করা নিরাপত্তা বলেই তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *