ডাউন তেজস এক্সপ্রেসে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মালদা টাউন স্টেশনে জিআরপির হাতে ধৃত ৩।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- ট্রেনে করে গাঁ/জা পাচারের চেষ্টা দিল মালদা টাউন স্টেশনের জিআরপি।জিআরপির তৎপরতায় ডাউন তেজস এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁ/জা। ঘটনায় জিআরপির হাতে ধরা পড়ল তিন গাঁ/জা পাচারকারী। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশন চতুরে। জানা গেছে, মঙ্গলবার রাতে ডাউন তেজস এক্সপ্রেসে করে কয়েকজন গাঁ/জা পাচার করছিল। যা বিশেষ সূত্রে জানতে পারে, মালদা টাউন স্টেশনের জিআরপি। সেই জিআরপির পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে জাল পাতা হয়। এরপর তেজস এক্সপ্রেস মালদা টাউন স্টেশনের ১নং প্ল্যাটফর্মে পৌঁছাতেই জিআরপি আধিকারিকরা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন। সেই তল্লাশি অভিযানে তিনজন বিপুল পরিমাণ গাঁ/জা সহ ধরা পড়ে। জিআরপি সূত্রে খবর, ধৃত তিনজনেরই বাড়ি বিহারে। তারা ত্রিপুরার আগরতলা থেকে গাঁ/জা নিয়ে বিহারে পাচার করতে যাচ্ছিল। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। পাচারের সময় তারা মালদা টাউন স্টেশনে ধরা পড়ে যায়। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় মোট ৪২ কেজি গাঁ/জা। এই গাঁজা পাচার চক্রের সঙ্গে ধৃতরা ছাড়া আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখতে রেল পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *