সাতসকালে ব্রিজের নিচ থেকে উদ্ধার দিনমজুরের নিথর দেহ, গাজোলে রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– সাতসকালে ব্রিজের নিচ থেকে উদ্ধার এক ব্যক্তির নিথর মৃত্য দেহ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ব্যক্তির রহস্য মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কিভাবে মারা গেলেন ওই ব্যক্তি এখন সেই প্রশ্নর উত্তর খুঁজতে তদন্ত নেমেছে গাজোল থানার পুলিশ। ঘটনা মালদা জেলার গাজোল থানার অন্তর্গত কসবা এলাকার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই ব্যক্তির নাম নন্দ দাস। বাড়ি গাজোল থানার অন্তর্গত সরকার পাড়া এলাকার পালপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় দিনমজুর। ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় সকলের মনে প্রশ্ন কি ভাবে ব্রিজের নিচে খাড়িতে পড়ে মারা গেলেন ওই ব্যক্তি ? সেই উত্তর জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সরদার জানান, সকালে খবর পেয়ে ছুটে এসে দেখতে পান ওই ব্যক্তি ওখানে পড়ে রয়েছে। মৃত ওই ব্যক্তি তার এলাকারই বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। কোনভাবে ওই ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। যদিও স্থানীয় এক মহিলা কিন্তু অন্য অভিযোগ তুলছেন।স্থানীয় এক মহিলা অভিযোগ করে জানান, বটতলী এলাকায় চলছে মদের রমরমা ব্যবসা। ছোট থেকে বড় সকলেই মদের নেশায় আসক্ত হচ্ছে। সম্ভবত মদ্যপ অবস্থাতে বাড়ি ফিরতে গিয়ে ওই খাড়ির ব্রিজের নিচে পড়ে মারা যান ওই ব্যক্তি। যদিও তিনি স্বীকার করে নিচ্ছেন এই মদ বিক্রি নিয়ে কোন অভিযোগ হচ্ছে না। রমরমে চলছে সেই ব্যবসা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরো ঘটনায় একদিকে আতঙ্ক অন্যদিকে শোকের ছায়া এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *