১২ ঘণ্টায় খুনের কিনারা, মালদায় গ্রেফতার দুই; ধৃতদের একজন নিহতের দূর সম্পর্কের নাতি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- খুনের মাত্র ১২ ঘন্টার মধ্যেই মালদা শহরের ২নং গভমেন্ট কলোনী এলাকার খুনকান্ডের কিনারা করল মালদা জেলা পুলিশ। খুনের ঘটনায় ধরা পড়ল দুজন। দুজনের মধ্যে একজন নিহত ব্যক্তির দূর সম্পর্কের নাতি। তার নাম শুভজিৎ ঘোষ। বয়স ২২ বছর। বাড়ি মালদার ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায়। সে কৌশিক ঘোষ নামে তার এক বন্ধুকে ‘নিয়ে এই মালদা শহরের ২নং গভমেন্ট কলোনীর বাসীন্দা অর্ণব সেনকে খুন করে। তারা অনলাইন গেমের নেশায় আসক্ত হয়ে ধারদেনা করে ফেলেছিল। সেই টাকা পরিশোধ করতেই শুভজিৎ ঘোষ তার বন্ধু কৌশিক ঘোষকে সঙ্গে নিয়ে তার দূর সম্পর্কের দাদু ৬০ বছরের অর্ণব সেনকে তার বাড়ি গিয়ে ঘরের বেডরুমের মধ্যেই মুখে বালিশ চাপা দিয়ে গলার শ্বাসনালী কেটে খুন করে। খুনের পর তারা নিহতের মোবাইল সঙ্গে করে নিয়ে যায়। সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করেই মালদা জেলা পুলিশ এই খুনকান্ডের রহস্যভেদ করে এবং দুজনকে গ্রেপ্তার করে-শনিবার কার্যত এমনটাই জানালেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *