
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি জালিয়াতির মামলায় সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হবে। সুমিত রায়কে আদালতে পেশ করার আগে মেদিনীপুর আদালত চত্বর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। আদালত চত্বরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা।
শালবনীর জমি জালিয়াতির এই মামলায় সুমিত রায়ের গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। মামলায় তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে এবং তদন্তে আরও কারও নাম উঠে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে। শুক্রবার মেদিনীপুর আদালতে শুনানির পর তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে এগোয়,সেটাই এখন দেখার।












Leave a Reply