কলকাতা, নিজস্ব সংবাদদাতা: বাগুইআটির জগৎবল্লভপুরে শিমুলতলা শতদল সমিতির উদ্যোগে গণেশ পুজোর উদ্বোধন করা হল। পুজোর উদ্বোধন করেন বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পীযূষ কানারিয়া, সৌমিক ভট্টাচার্য এবং বিশিষ্ট অভিনেতা বিদেশ চক্রবর্তী।
গণেশ পুজোকে কেন্দ্র করে পুজো মণ্ডপ প্রাঙ্গণে একাধিক সমাজসেবামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়। এর মধ্যে ছিল স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির। পাশাপাশি শিশু-কিশোরদের উৎসাহিত করতে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার।
পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সমাজসেবামূলক এই উদ্যোগের প্রশংসা করেন। পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।













Leave a Reply