
মালদা, নিজস্ব সংবাদদাতা :- দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরজুড়ে যখন জোরকদমে প্রস্তুতি চলছে, তখন নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম খামতি রাখতে চাইছে না মালদা জেলা পুলিশ প্রশাসন। পুজোর আগে শহরের একাধিক বিগ বাজেটের দুর্গাপুজো মণ্ডপ ঘুরে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করলেন পুলিশ আধিকারিকরা।
মালদা শহরের শান্তি ভারতী পরিষদ, শিবাজী সংঘ, সর্বজয় ক্লাব-সহ একাধিক বড় বাজেটের পুজো মণ্ডপ পরিদর্শন করা হয়। মণ্ডপ তৈরির ক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনে এক্সিট পয়েন্ট রাখা হয়েছে কিনা, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে কিনা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা, তা খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি পুজোর দিনগুলিতে ডিজে ব্যবহার না করার বিষয়েও উদ্যোক্তাদের সতর্ক করা হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং। পুজোর ভিড় সামলানো এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে আরও নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।












Leave a Reply