
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- লাইন্স ক্লাব অফ ফালাকাটার উদ্যোগে তাঁতশিল্পী ও বেতার কারিগরদের সংবর্ধনা প্রদান করা হল। শনিবার ফালাকাটার ট্রাফিক মোড়ে আয়োজিত অনুষ্ঠানে দুই বিভাগের ১০ জন করে মোট ২০ জনকে সংবর্ধিত করা হয়। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন ক্লাবের সদস্যেরা।
অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও দেওয়া হয়। এছাড়াও এদিন বিশেষ চাহিদাসম্পন্ন দের হুইলচেয়ার প্রদান করা হয়।












Leave a Reply