
আমরা পুজোয় কখনো রঙের মুখোমুখি হইনি,
নতুন পোশাক পরিনি,খোলা আকাশের নীচে
হাজার হাজার মানুষ পুরানো পোশাকে সব রঙহীন,
আমাদের কোন পুজো নেই,বিজয়া দশমী নেই।
আসলে বিজয়া দশমী বড্ড বেশি শারীরিক-
নেই মানসিক বোঝাপড়ার সে নন্দন ঐশ্বর্য,
ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় বড্ড বেশি নকল;
তবুও মানুষ সম্পর্ক বয়ে বেড়ায় অবহেলায়।
আমরা হারিয়ে যাই অবশেষে,না বুঝে,না জেনে…
আমরা কি রকম ভাবে বেচেঁ আছি তা কেউই
খোঁজ রাখে না,নজর রাখে সাফল্যে-সলতেতে,
সে সলতে কিভাবে,কখন জ্বলে,নেভে সেটাই আসল।
আমাদের স্বপ্নগুলো মরে প্রতিনিয়ত,আমাদের
মেঘ জমে,বৃষ্টি হয় না,বৃষ্টি হলেও কখনো
তা মন ভেজায় না, যন্ত্রণাগুলো মাথার মধ্যে
দাপায়,বিজয়া দশমী তাতে ঘৃতাহুতি দেয়।












Leave a Reply