
মালদা, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজতে মালদায় এলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। প্রতিবছর গঙ্গার ভাঙনে মালদা জেলার মানিকচকের ভূতনি, রতুয়া, ইংলিশবাজার এবং কালিয়াচক-৩ ব্লকের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। ভিটেমাটি হারিয়ে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।
দীর্ঘদিনের এই ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে রবিবার মালদার ভূতনি-সহ ভাঙনকবলিত বিভিন্ন এলাকা আকাশপথে পরিদর্শন করার কথা রয়েছে রাজ্যের মুখ্যসচিবের। এরপর জেলা প্রশাসনের আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এই পরিদর্শন ও প্রশাসনিক বৈঠকের মাধ্যমে গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ খোঁজার উদ্যোগ নেওয়া হতে পারে।
রবিবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিট নাগাদ হেলিকপ্টারে মালদা বিমানবন্দরে এসে পৌঁছন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তাঁর এই সফরকে ঘিরে গঙ্গা ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে স্থায়ী সমাধানের আশার সঞ্চার হয়েছে।












Leave a Reply