
মালদা। নিজস্ব সংবাদদাতা:– ছোটদের মধ্য সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও পরিবেশ সচেতনতার বীজ বপনের উদ্যোগ নিল বামনগোলা থানার পুলিশ। মালদা জেলা পুলিশের সহযোগিতায় কমিউনিটি সার্ভিস ও সোশ্যাল রেসপনসিবিলিটি ডে উপলক্ষে পাকুয়াহাট ঠাকুর তপবন বিদ্যামন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের অংশগ্রহণে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
এই কর্মসূচিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা, রক্তদান এবং সমাজের নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়। পাশাপাশি পড়ুয়া ও সাধারণ মানুষের মধ্যে আইন মেনে চলা, বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো, চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয়।এদিন উপস্থিত ছিলেন বামনগোলা থানার, পাকুয়াহাট ফাঁড়ির ওসি শুভেন্দু বিকাশ পতি ও অন্যান্য পুলিশের অফিসা সহ সিভিক ভলেন্টিয়াররা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ছোটদের মধ্যে থেকেই মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা গড়ে তোলা জরুরি। ছোট ছোট মানবিক উদ্যোগই আগামী দিনে সমাজে বড় পরিবর্তন আনতে পারে। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।












Leave a Reply