
কৌশিক ঘোষ,হুগলী:- আজ কার্ত্তিক পুজো। হুগলীর বাঁশবেড়িয়া তে জমে উঠেছে কার্ত্তিক পুজো। যদিও অন্য বারের তুলনায় এবার নানা কারনে ঠাকুরের জাঁকজমকে ভাটা পড়েছে। পুজোর আগের দিন ও অনেক মন্ডপ সজ্জা সম্পূর্ণ হয়ে ওঠেনি। যদিও পুজো উদ্যোক্তারা জানালেন বিকাল থেকে রাতের মধ্যেই মন্ডপ সজ্জার কাজ সম্পন্ন হয়ে যাবে ও প্রতিমা ও চলে আসবে। আজ মঙ্গলবার থেকে এখানে পুরোদমে পূজো চালু হয়ে যাচ্ছে। সুউচ্চ কার্ত্তিক প্রতিমা মন্ডপ ও আলোকসজ্জা নজর কাড়ার মতো। এই অঞ্চলে কয়েক শতাধিক কার্ত্তিক পুজো অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ সংঘ,কিশোর সংঘ,বলাকা ক্লাব,জামাই কার্ত্তিক,রাজা কার্ত্তিক ,সুরের গলি,ডানলপ সাহাগঞ্জ এলাকার কার্ত্তিক ঠাকুর গুলো বেশ নজর কেড়েছে। এখানে শুধু কার্ত্তিক ঠাকুর ই পূজো হয় না কোথাও বিষ্ণুদেব,নারায়ণ,মহাদেব সহ অন্যান্য দেবদেবীর ও পুজো অনুষ্ঠিত হয়। পুলিশ প্রশাসনের পক্ষ্য থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।












Leave a Reply