কোচবিহার রাজবাড়ি সংগ্রহশালা পরিষ্কার করল কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনএসএস ইউনিট।

মনিরুল হক, কোচবিহার: কোচবিহার রাজবাড়ি সংগ্রহশালা পরিষ্কার করল কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনএসএস ইউনিট। শনিবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলির সকল স্বেচ্ছা সেবকরা কোচবিহারের রাজপথ পরিক্রমা করে রাজবাড়ীতে এসে পৌঁছান এবং তারা রাজবাড়ীর সংগ্রহশালা ও তাঁর আশপাশ পরিষ্কার করেন বলে জানা গিয়েছে।
জানা গেছে, এন.এস.এসের রিজনাল হেডকোয়ার্টার এর পক্ষ থেকে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যেসব কলেজ গুলো রয়েছে, এবং পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নিজস্ব এনএসএস-এর যে ইউনিটের সকল ভলেন্টিয়ারদের নিয়ে রাজবাড়ির যে সংগ্রহশালা রয়েছে সেগুলি পরিষ্কার করার করার কর্মসূচী নেওয়া হয়েছে আজ।
এই নিয়ে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জানান, আমি অত্যন্ত নিশ্চিন্ত যেই প্রোগ্রামটা ভালো করে সাফল্যমন্ডিত হবে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং তার অধীনস্থ কলেজগুলির এনএসএসের ছাত্রদের দ্বারা যে উদ্যোগ রাজ উদ্যান এবং সংগ্রহশালা পরিষ্কার করার এটা বরাবরই কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *