5 টাকার বাজার।

রামনগর পরিমল ভবন-রানাঘাট, নদীয়া:- আয়োজক : রানাঘাটের হিউম্যানিটি উই কেয়ার দেম।

প্রান্তিক মানুষদের জন্য এই বাজারের আয়োজন। এখানে ছিল টাটকা সবজি থেকে শুরু করে মুদিখানা নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং সম্পূর্ণ নতুন জামাকাপড়। প্রায় 500 র কাছাকাছি পরিবারের মানুষের উপস্থিতি আজ ছিল চোখে পড়ার মতো।

 প্রতি বছরে প্রায় তিন-চার বার, শুধুমাত্র দুস্থ্য এবং প্রান্তিক মানুষের জন্যই এই বিরাট আয়োজন। তার মধ্যে  অন্যতম দিন এই 15ই আগস্ট। সংস্থার সদস্যরা জানালেন আজকের এই বাজারে ১০০ বেশী প্রতিবন্ধী মানুষেরা বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন এই বাজারে। নিজেরা স্বাধীন ভাবে কুপনের মাধ্যমে ইচ্ছে মতন বাজার করেছেন । প্রতিটি মানুষের আনন্দ উৎফুল্লতা ছিলো চোখে পরার মতন। সামনেই শারদীয়া ঈদ, তাই আনন্দ অনুষ্ঠানের কথা মাথায় রেখেই জামাকাপড় এর সম্ভার ছিলো চোখে পরার মতো। বাজারে এসে মানুষেরা খুব খুশী। আগামীদিনে আরো এরকম বাজারের আয়োজন করতে চান শুধু মাত্র দুস্থ প্রান্তিক অসহায় মানুষ গুলোর জন্য, যদি সকলের সহযোগিতা পান, জানালেন সংস্থার এক কর্ম কর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *