কেক কেটে নরেন্দ্র মোদীজীর 76তম জন্মদিন পালন হয়ে গেল ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিশ্বমঞ্চে ভারতের গৌরব এবং দেশের সেবায় নিবেদিতপ্রাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার উৎসবের আবহ তৈরি হল গাজোলের তুলসীডাঙ্গার কোড়াপাড়া এলাকায়। গাজোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।
গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের পরামর্শে এবং বিজেপির সক্রিয় কর্মী সনাতন ঋষির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রথমে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। এরপর নরেন্দ্র মোদীর প্রতিকৃতিতে কেক নিবেদন করে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
শুধু জন্মদিন উদযাপনেই থেমে থাকেননি উদ্যোক্তারা। এলাকার কচিকাঁচা পড়ুয়াদের মধ্যে লাড্ডু ও মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন সামগ্রী। এই উদ্যোগে এলাকার শিশুদের মধ্যে উৎসাহও দেখা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার সক্রিয় কর্মী সনাতন ঋষি, তুলসীডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপক সাহা, পঙ্কজ সরকার-সহ কোড়াপাড়া এলাকার স্থানীয় ক্লাবের সদস্যরা।
প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে শিশুদের পাশে দাঁড়িয়ে এমন উদ্যোগ গ্রহণ করায় উদ্যোক্তা সনাতন ঋষির প্রশংসা করেন এলাকার মানুষ। তাঁদের বক্তব্য, জন্মদিন উদযাপনের পাশাপাশি পড়ুয়াদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়ার এই উদ্যোগ সামাজিক বার্তাও বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *