পর পর ৮ টি বাড়িতে চুরি এক রাতে।

আবদুল হাই,বাঁকুড়াঃ এক রাতের মধ্যে পরপর আটটি বাড়িতে চুরির ঘটনা ঘটলো বাঁকুড়া জেলার খাতড়া থানা এলাকার দহলা ও কুসুমডাঙ্গা গ্রামে। মঙ্গলবার রাতের এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দহলা ও কুসুমডাঙ্গা গ্রামের মানুষের দাবি, রাতের অন্ধকারে বাড়ির দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢোকে চোরের দল। প্রায় প্রতিটি বাড়ি থেকেই নগদ টাকা সহ সোনার গহনা খোয়া গেছে বলে দাবি করা হয়েছে। ঘটনার সময় কেউ বুঝতে না পারলেও পরে বিষয়টি তারা জানতে পারেন। বুধবার সকালে পুলিশ ঐ গ্রামে আসে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *