নিকাশির দাবি নিয়ে কেশিয়াড়ি-বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় ঘরে ঢুকছে জল। বৃষ্টি হলে নাভিশ্বাস পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির গোপালপুর এলাকায়।শুক্রবারের ভারি বৃষ্টিতে সমস্যায় গোপালপুর এলাকার একাধিক পরিবার। দ্রুত সমস্যা সমাধানের দাবি নিয়ে শনিবার কেশিয়াড়ি-বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ।এইদিন রাস্তায় টায়ার ফেলে হাতে প্লাকাড নিয়ে প্রতিবাদ জানায় তারা।তাদের দাবি নিকাশির দ্রত সমাধানের জন্য, পাশাপাশি তাদের অভিযোগ এই বিষয় নিয়ে বারবার প্রশাসনে জানিয়েও কোনো সুরাহা হয়নি।এইদিন প্রায় ২ ঘন্টা পথ অবরোধ চলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেশিয়‍াড়ি থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। অন্যদিকে পথ অবরোধের জেরে তীব্র যানযট সৃষ্টি হয় এলাকায়।পুলিশি হস্তক্ষেপে যানজট মুক্ত হয় রাজ্য সড়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *