খাবারের সন্ধানে রাস্তা আটকে চলন্ত গাড়ি থেকে বস্তার পর বস্তা রেশনের চাল ও আলু খেয়ে সাবাড় করল ‘রামলাল’।

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: – ফের খাবারের সন্ধানে রাস্তা আটকে চলন্ত গাড়ি থেকে বস্তার পর বস্তা রেশনের চাল ও আলু খেয়ে সাবাড় করল দলছুট দাঁতাল হাতি । জঙ্গলমহলবাসি তাকে সবাই “রামলার” নামেই চেনে । জানা গিয়েছে, সোমবার সকালে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সংযোগবর্তী লালগড় ও পিড়াকাটার মধ্যে রঞ্জার জঙ্গলে হঠাৎ লালগড়া পিড়াকাটা রাজ্য সড়কে উঠে পড়ে রামলাল । সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল রেশনের চাল বোঝাই লরি । রামলাল রেশনের লরিটিকে আটক শুড় দিয়ে লরির ভিতর চাল বস্তা বের করে চাল খেতে শুরু করে । চাল খাওয়া হলে লরির পেছনে দাঁড়িয়ে থাকা আলু বোঝায় পিকআপ ভ্যানে আলু খাওয়া শুরু করে রামলাল । প্রায় ঘন্টা খানেকের উপর ধরে রামলালের তাণ্ডবে যান চলাচল বন্ধ হয়ে যায় লালগড় পিড়াকাটা রাস্তায় । রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে সারিসারি লরি ও যাত্রীবাহী গাড়ি । রামলালকে দেখার জন্য খবর পেয়ে ভিড় জমায় কয়েকশো স্থানীয় বাসিন্দারা । পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে রামলাল জঙ্গলে চলে যায় । বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন রামলাল কয়েকটি গাড়ির চাল, আলু খেলেও তেমন কোন ক্ষয়ক্ষতি করেনি । রামলালের খাওয়া হয়ে গেলে রঞ্জার থেকে বিনিগেড়িয়ার জঙ্গলে চলে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *