বাড়ির সামনে জঞ্জাল ফেলাকে কেন্দ্র করে ভাতিজা এবং স্কুল পড়ুয়া নাতিকে লোহার রড দিয়ে পিটিয়ে মারার চেষ্টা অভিযোগ উঠলো কাকা ও তার দলবলের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বাড়ির সামনে জঞ্জাল ফেলাকে কেন্দ্র করে ভাতিজা এবং স্কুল পড়ুয়া নাতিকে লোহার রড দিয়ে পিটিয়ে মারার চেষ্টা অভিযোগ উঠলো কাকা ও তার দলবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভূতনি থানার অশোকনগর এলাকায়। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  আহতের নাম ইসরাইল শেখ (৩৮) ও স্কুল পড়ুয়ার নাম ফিরোজ শেখ (১৭)। অভিযুক্ত কাকা আজিরুদ্দিন শেখ তার পরিবার নিয়ে হাঁসুয়া, লাঠি নিয়ে হামলা চলায় ভাতিজা ও স্কুল পড়ুয়ার ওপর বলে অভিযোগ। তাতে জখম হয় দুই জন। এই হামলার ঘটনার পর আশেপাশের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভুতনি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।  এই ঘটনায় অভিযুক্ত কাকা ও তার দলবলের বিরুদ্ধে ভুতনি থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ইসরাইল শেখ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *