বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে,বিজেপি সভাপতিকে পিস্তল দেখিযে মারধর অপর বিজেপি নেতার বিরুদ্ধে,শোরগোল মেছোগ্রাম এলাকায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জী, জেলা সাধারণ সম্পাদক জিমুত কান্তি মাইতি, জেলা সম্পাদিকা স্বাগতা মান্না, জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামানিক সহ জেলা বিজেপি নেতৃত্বের ওপর আকস্মিক হামলা ও মারধরের অভিযোগ। অভিযোগ গত বিধানসভার পাঁশকুড়া পশ্চিমের বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি, জেলা যুব মোর্চার প্রাক্তন সভাপতি ও ঘাটাল জেলা যুব মোর্চার অবজারভার প্রতীক পাখিরা, সহ বিজেপির একাংশ ও তাদের দলবলের বিরুদ্ধে, হাতে পিস্তল নিয়েও হুমকি দেওয়ার অভিযোগ।
পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানার মেচগ্রাম এলাকার ঘটনা। অভিযোগ বিধানসভার সাংগঠনিক বৈঠক সেরে ফেরার পথে একটি চায়ের দোকানে এই হামলা, মারধর চালানোর অভিযোগ ওঠে। আহত জেলা সভাপতি সহ নেতৃত্বরা। ঘটনায় প্রবল চাঞ্চল্য বিজেপির অন্দরে। ঘটনায় যথেষ্ট শোরগোল গিয়েছে গেরুয়া শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *