নিখিলবঙ্গ শিক্ষক সমিতি,বিষ্ণুপুর আঞ্চলিক শাখার দশম ত্রিবার্ষিক সম্মেলন।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার বিষ্ণুপুর কর্মচারী ভবনে অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বিষ্ণুপুর আঞ্চলিক শাখার দশম ত্রিবার্ষিক সম্মেলন। পতাকা উত্তোলনের মধ‍্য দিয়ে সম্মেলন এর কাজ সূচনা হয়।
সম্মেলন উদ্বোধন করেন জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত। বর্তমান পরিস্থিতিতে শিক্ষাব‍্যবস্থার যা হাল সেই হাল ফেরানোর জন‍্য তীব্র আন্দোলনের আহ্বান জানান জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত। এছাড়াও এদিন
বক্তব‍্য রাখেন প্রবীণ ও পুরোধা নেতৃত্ব কিরীটি মুখার্জি,জেলা সভাপতি অতনু বন্দ‍্যোপাধ‍্যায়,সহসম্পাদক পরেশ মন্ডল, স্বপন ঘোষ প্রমুখ।
সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সঞ্জীব সমাদ্দার।৬০ জন প্রতিনিধিসহ মোট ৭০ জন উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন অভয় চৌধুরী ও মানোয়ার খাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *