আদিবাসী প্রাইমারী ছাত্র নিখোঁজ নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদহ এলাকার আদিবাসী আশ্রম হোস্টেল থেকে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অভি সর্দার বয়স ৭ দ্বীপ সর্দার বয়স ৮,দুই আদিবাসী প্রায় প্রাইমারী ছাত্র নিখোঁজ নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদহ এলাকার আদিবাসী আশ্রম হোস্টেল থেকে, এই হোস্টেলে 30 জন ছাত্র থাকে, থাকা খাওয়া সরকারি ব্যবস্থা আছে, বর্তমানে আটজন ছাত্র রয়েছে। হোস্টেলে সুপার রাঁধুনি সহ মোট ৫ জন সরকারি কর্মী আছে। গতকাল সকালে দুই ছাত্র পালায় হোস্টেল থেকে,কুলগছিতে এক ব্যাক্তি ছাত্র দুটিকে চিনতে পেরে এক টোটো ওয়ালা কে দিয়ে শাকদহ হোস্টেলে পৌঁছে দেয়, গতকালই স্কুল গিয়ে আবার পালিয়ে যায় দুই ছাত্র,তাদের বাড়ি একজনের বাড়ি হাঁসখালী এলাকায় একজনের বাড়ি কৃষ্ণনগর কোতয়ালী থানার এলাকায় জানাযায়, হোস্টেল সুপার গতকাল রাতেই দুই ছাত্রের নিখোজ এর মিসিং ডাইরি করে,কৃষ্ণগঞ্জ থানার আইসি ঘটনা স্থলে তদন্তে যায়,এখনো পর্যন্ত নিখোজ দুই ছাত্র কোনো খোজ পাওয়া যায় নি, এসডিও হোস্টেলে যায়,ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিতে,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *