বরফের শিবলিঙ্গ তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম।

আবদুল হাই,বাঁকুড়াঃ  বাড়িতে বসেই ৮.৫×১০ ইঞ্চির বরফের শিব লিঙ্গ তৈরী করে’ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নিজের নাম নথিভূক্ত করলেন বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা সঙ্গীতা পাত্র। ‘সঙ্গীতাজ প্যাশন’ নামে ইউটিউব চ্যানেলের সৌজন্যে সোশ্যাল মিডিয়া জগতে অতি পরিচিত সঙ্গীতার এই সাফল্যে খুশী তিনি, তাঁর পরিবারের পাশাপাশি তাঁর অনুগামীরাও।

    এই মুহূর্তে বাঁকুড়া শহরের বাসিন্দা হলেও সঙ্গীতার জন্ম ও বেড়ে ওঠা ছাতনা ব্লকের প্রত্যন্ত গ্রাম লায়েকডিহিতে। শ্বশুর বাড়ি ইন্দপুরের দুবরাজপুর গ্রামে। বাবার কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার অভিজ্ঞতা থাকলেও এখনো যাওয়া হয়ে ওঠেনি ‘শৈব তীর্থ’ হিসেবে পরিচিত অমরনাথ। আর তাই সেই স্বপ্ন পূরণে চলতি বছরের শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাড়িতেই বরফের শিবলিঙ্গ তৈরী করে পূজো করেছিলেন তিনি, সেই সময় ঐ খবর বাংলা ও অন্যান্য ভাষায় প্রায় ৪০ টি সংবাদমাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত হয়। পরে এদিন ‘ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে’র এই স্বীকৃতি আদায়ের আনন্দ তো আছেই। গত মঙ্গলবারই তাঁর হাতে এসে পৌঁছেছে ‘ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে’র মানপত্র, মেডেল সহ অন্যান্য উপহার সামগ্রী। অভাবনীয় এই সাফল্যে সঙ্গীতা যেমন খুশি, তেমনই খুশি তাঁর গোটা পরিবার।

    ‘

     ইংরেজী সাহিত্যে এম.এ, সঙ্গে ডি.এল.এড প্রশিক্ষণ প্রাপ্তা সঙ্গীতার পরবর্ত্তী লক্ষ্য গিনেস বুক অফ রেকর্ডসে নাম তোলা। তার আগে ‘ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নাম তোলা প্রসঙ্গে তিনি বলেন, দুই পরিবারের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ওঁদের সহযোগীতা ও সমর্থণ নি পেলে এই অসাধ্য সাধন কখনোই সম্ভব হতোনা। তবে পুরো বিষয়টি তাঁর কাছে স্বপ্নের মতোই বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *