রানাঘাট দে চৌধুরী বাড়িতে সমস্ত উপাচার মেনে নবমী পুজো সম্পন্ন হয়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের সাড়ম্বরে আয়োজিত হল দেবী দুর্গার নবমী পুজো। আজ রানাঘাট দে চৌধুরী বাড়িতে সমস্ত উপাচার মেনে নবমী পুজো সম্পন্ন হয়। ২৭৮ বছরের প্রাচীন দেচৌধুরী বাড়ির এই দুর্গাপুজো। এদিন দেবী দুর্গাকে মহাভোগ প্রদান করা হয়। সমস্ত আচার রীতিনীতি মেনে নবমী পুজো শেষ হয়। নবমী পূজার শেষ হওয়ার সাথে সাথেই নেমে আসে বিষাদের ছায়া। দশমীতে দেবী দুর্গার কৈলাসে পাড়ি দেওয়ার পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *