নয়াবসত পার্বতীময়ী শিক্ষা নিকেতনে রক্তদান, উন্মোচিত তিন মহাঋষির আবক্ষ মূর্তি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি তিন মহাঋষির আবক্ষ মূর্তি উন্মোচন—একসঙ্গে দুই কর্মসূচির সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের নয়াবসত পার্বতীময়ী শিক্ষা নিকেতন। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরে মোট ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় তিন বিশিষ্ট বাঙালি বিজ্ঞানীর আবক্ষ মূর্তি। বিদ্যালয় প্রাঙ্গণে স্থান পেলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বসু এবং সত্যেন্দ্রনাথ বসু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, গড়বেতা-৩-এর বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য-সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। রক্তদানের মতো মানবিক উদ্যোগের পাশাপাশি দেশের বিজ্ঞানচর্চায় পথপ্রদর্শক তিন মনীষীর আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগকে ঘিরে বিদ্যালয় চত্বরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *