ভূতনিতে বন্যাদুর্গতদের পাশে বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভূতনি বন্যাকবলিত অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ নিলেন মানিকচকের বিধায়ক শ্রী গৌড়চন্দ্র মন্ডল। বন্যার কঠিন পরিস্থিতিতে যাঁরা খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে রয়েছেন, তাঁদের কাছে পৌঁছে দেওয়া হলো শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।
শুধু ত্রাণ পৌঁছে দেওয়াই নয়, দুর্গত মানুষদের নিরাপদে পারাপারের কাজে দিনরাত পরিশ্রম করে চলা মাঝিদের কথাও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তাঁদের জন্য পুষ্টিকর ডিম-ভাতের ব্যবস্থাও করা হয়েছে, যাতে প্রতিকূল পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করা মাঝিরা কিছুটা শক্তি পান।
বন্যার মতো কঠিন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ দুর্গত মানুষের পাশে থাকার বার্তাই দেয়। ভূতনির বানভাসী মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় ত্রাণ ও মানবিক সহায়তার এই তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *