রানাঘাট পুরসভার ব্যবস্থাপনায় রানাঘাটে মূলত তিনটি ঘাটে দুর্গাপ্রতিমা নিরঞ্জন হবে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পুরসভার ব্যবস্থাপনায় রানাঘাটে মূলত তিনটি ঘাটে দুর্গাপ্রতিমা নিরঞ্জন হবে। রানাঘাটের মধ্যে সবথেকে বড় বিসর্জনের ঘাট হচ্ছে চূর্ণী নদীর তীরে রানাঘাট বড়বাজার ঘাট।। এখানে দুর্গা প্রতিমার নিরঞ্জন হবে একশোর ওপর। রানাঘাট শহর ও রানাঘাট পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে রানাঘাট বড়বাজার ঘাটে প্রতিমার নিরঞ্জন দিতে আসে পুজো উদ্যোক্তারা। রানাঘাট বড়বাজার ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য রয়েছে রয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র। প্রতিমা নিরঞ্জন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য প্রতিটি ঘাটে রয়েছে পুরসভার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *