নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুরের ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা নিহত এক, গুরুতর আহত আরও এক, দুর্ঘটনা নিয়েও ধোঁয়াশা।শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত ইসলাম ইসলামপুর এলাকায় ২ যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা। এলাকা সূত্রে জানা যায় মোটর বাইক এক্সিডেন্ট হয় সে বাইকের চালক এবং আরোহী গুরুতর যখম হন যার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান অন্যজনের অবস্থা আশংকা জনক হওয়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাকে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ, দুজনকেই শান্তি-পুরুষের জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জানা যায় ওই দুই যুবকের বাড়ির সাহেব ডাঙ্গা উত্তর পাড়ায়। তবে নাম পরিচয় এখনো জানা যায়নি। অত্যন্ত অন্ধকার রাস্তা হওয়ার কারণে দুর্ঘটনাঠিক কি কারনে, তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশায়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
নদীয়ার শান্তিপুরের ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা নিহত এক, গুরুতর আহত আরও এক।












Leave a Reply