মালদা শহরের পুরাটুলি এলাকায় দক্ষিণা কালী পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে খুঁটি পূজার আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-খুঁটি পূজার মাধ্যমে মা কালীর আগমনী সূচনা। মালদা শহরের পুরাটুলি এলাকায় দক্ষিণা কালী পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে খুঁটি পূজার আয়োজন করা হয়।
ঢাক কাঁসর বাজিয়ে খুঁটি পুজার আয়োজন করেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন,ক্লাব সম্পাদক উদয় শংকর দাস, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্য ক্লাব সদস্যরা।
উদয় বাবু বলেন, খুঁটি পূজার মাধ্যমে কালী পূজার সূচনা করা হয়। এবছর তাদের পুজো ৮২ বছরে পা দিয়েছে। ক্লাবের থিম লিভ শো।
প্রতিবছর কিছু না কিছু চমক থাকে ক্লাবের উদ্যোগে।
এ বছর তাদের লাইভ শোতে থাকছে কুপুত্র যদিও বা হয়, কুমাতা কখনো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *