উৎসবের মরশুমে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো তালডাংরার হাড়মাসড়া পল্লী মঙ্গল সমিতি।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ উৎসবের মরশুমে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো তালডাংরার হাড়মাসড়া পল্লী মঙ্গল সমিতি। প্রায় শতাব্দী প্রাচীণ এই ক্লাবের উদ্যোগে বুধবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১২ জন মহিলা সহ ৫১ জন রক্তদান করেন।

রক্তদান শিবিরের আয়োজক হাড়মাসড়া পল্লী মঙ্গল সমিতির সম্পাদক কৌশিক গুপ্ত বলেন, আমরা বছরভর নানান সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকি। গত দু’বছরে করোনা আবহে রক্তদান শিবিরের আয়োজন করা যায়নি, ফের নতুন উদ্যোমে এই কাজ শুরু হলো। এদিনের রক্তদান শিবির ঘিরে এলাকার মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে তিনি জানান।

এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন হাড়মাসড়া পল্লী মঙ্গল সমিতির সভাপতি ফাল্গুনী চক্রবর্ত্তী, প্রাক্তন শিক্ষক বংশীধর বিশ্বাস, সুকুমার পরামানিক, সমাজসেবী রামমোহন সেনগুপ্ত, বাবলু বারিক, সুদীপ্ত রায়, সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *