নাবালিকা অপহরণ এর অভিযোগে অভিযুক্তর জেল হেফাজত।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ এক নাবালিকাকে অপহরণের অভিযোগে অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিল খাতড়া মহকুমা আদালত। বুধবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর ইন্দপুর থানা এলাকার একটি গ্রাম থেকে এক নাবালিকা নিখোঁজ হন। পরে পরিবারের তরফে ঐ গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে ইন্দপুর থানার দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে ঐ এলাকা থেকেই গ্রেফতার করে ও এদিন আদালতে তুললে বিচারক জামিনের আবেদন খারিজ করে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *