বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে পাওনা সমস্ত মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে : জগন্নাথ সরকার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে পাওনা সমস্ত মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে। এক প্রতিক্রিয়ায় জানালেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে হাইকোর্টে এবং ডিভিশন বেঞ্চে হার হয়েছে রাজ্যের।এই ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।জগন্নাথ সরকার আরো বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও হারবে। একইসঙ্গে তিনি বলেন সরকারি কর্মচারীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। যত দিন যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মহার্ঘ্য ভাতার ফারাক বাড়ছে রাজ্য সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *