নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১৫ থেকে ১৭ই অক্টোবর দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে হতে চলেছে আরএসপির রাজ্য সম্মেলন। এটি আরএসপির ২২ তম রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনে কি কি বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে সে বিষয়ে আজ সংবাদ মাধ্যমকে জানালেন আরএসপি নদিয়া জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সুবীর ভৌমিক। ভারতীয় রাজনীতিতে আরএসপির একটি বিশেষ ভূমিকা আছে বলে তিনি জানান। তিনি বলেন দেশের ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে হবে। এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। একইসঙ্গে বৃহত্তম বাম ঐক্য তৈরি করতে হবে। নদীয়া জেলা থেকে দশজনের একটি প্রতিনিধি দল আরএসপির ২২ তম রাজ্য সম্মেলনে যোগ দেবে বলে তিনি জানান।
দেশের ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে হবে, এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে, বৃহত্তম বাম ঐক্য তৈরি করতে হবে : সুবীর ভৌমিক।












Leave a Reply