বামনগোলা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে গ্রাম সম্পর্ক অভিযান প্রস্তুতি উপলক্ষে রোগীদের মধ্যে ফলদান মুদিপুকুর গ্রামীন হাসপাতালে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বামনগোলা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে গ্রাম সম্পর্ক অভিযান প্রস্তুতি উপলক্ষে রোগীদের মধ্যে ফলদান মুদিপুকুর গ্রামীন হাসপাতালে। ভারতীয় জনতা তপশিলি মোর্চা উওর মালদা সাংগঠনিক জেলা গ্রাম সম্পর্ক অভিযান উপলক্ষে শুক্রবার বামনগোলা ব্লকের বিজেপির কার্যকর্তা কর্মীদের নিয়ে মুদিপুকুর গ্রামীন হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ ও সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি কর্মসূচি করে বিজেপি। এদিন হবিবপুর বিধানসভার অন্তর্গত ঐ এলাকার গ্রামীণ হাসপাতালে বিজয়া উৎসব উপলক্ষে প্রায় ৭০জন অসহায় দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি করেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংগঠনিক জেলার তপশিলি মোর্চা সভাপতি উৎপল সরকার, বিজেপির তপশিলি মোর্চা রাজ্য সভাপতি ড:সুদিপ আদিত্য দাস, উওর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সিং, মন্ডল ২ সভাপতি অমিত ঘোষ, ভারতের জনতা তপশিলি মোর্চার ১ ও ২ সভাপতি দিপেন বর্মন, গণেশ প্রসাদ ভগত সহ অন্যান্য কাযকরতা ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *