আবদুল হাই,বাঁকুড়াঃ- ঘটনার স্থান বাঁকুড়ার কোতুলপুর।প্রতিদিনের মতোই আজ নেতাজি মোড়ে কোতুলপুর জয়পুর ট্রাফিক ওসি অলকেশ পতি নেতৃত্বে চলছিল হেলমেট বিহীনদের বিরুদ্ধে অভিযান। বিরাট পুলিশ বাহিনী নিয়ে হেলমেট ও গাড়ির কাগজপত্র সহ চার চাকার সিটবেল চেকিং চলছিল ঠিক সেই সময়,ক্যামেরায় এক অন্য ছবি উঠে এলো, এক ব্যক্তি কোতুলপুর নেতাজি মোড়ে সিগন্যাল ভেঙে পালাচ্ছিল,সেই সয়মই বাঁধে বিপত্তি। বেজায় চটে যায় দারোগা বাবু! দিলেন শাস্তির বিধান। রোদে গরমে পুলিশ যেভাবে ট্রাফিকের ডিউটি করে ঠিক সেই ভাবে ঐ ব্যক্তিকে ট্রাফিক সামলাতে বলেন ট্রাফিক ওসি অলকেশ বাবু। অলকেশ বাবু জানান যে কোতুলপুরের লোককে বারবার সংশোধন করা হলো ফাইন করা হলেও কথা শোনেনি, তাই এই অভিনব শাস্তি । সেই ব্যক্তিকে প্রায় আধঘন্টা ট্রাফিক সামলাতে হয় সিগন্যাল ভাঙার জন্য।পরে অবশ্য ঐ আইমভংগ কারি তার দোষ স্বীকার করে নিয়েছেন।
সিগন্যাল ভেঙে পালাচ্ছিলেন এক ব্যক্তি ,শাস্তি আধ ঘন্টা ট্রাফিক সামলানোর দায়িত্ব।












Leave a Reply