মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন সিভিক ভলেন্টিয়ার কে গ্রেফতার করলো নয়াগ্রাম থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ধুমসাই এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা তোলা কে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়। সেই সময় এক ব্যক্তিকে ধুমসাই এলাকার আড়রা এলাকার বাসিন্দা বসন্ত মাহাতো, সঞ্জীব মাহাতো ,রাকেশ মাহাতো ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ওই তিনজন নয়াগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার। ঐ তিনজনের বিরুদ্ধে নয়াগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন আহত ব্যক্তি। এরপর ওই তিনজনকে অভিযোগ পাওয়ার পর নয়াগ্রাম থানার পুলিশ গ্রেফতার করে। নয়াগ্রাম থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে শুক্রবার ওই তিনজন সিভিক ভলেন্টিয়ার ডিউটিতে ছিলেন না। শনিবার ধৃত তিনজন সিভিক ভলেন্টিয়ার কে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ঝাড়্গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত তিনজন সিভিক ভলেন্টিয়ারের জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *