সাতসকালে এক মহিলার গলা কাটা দেহ পাওয়া গেল নদীয়া নাকাশিপাড়ার বাসুদেবপুরের মাঠে ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে এক মহিলার গলা কাটা দেহ পাওয়া গেল নদীয়া নাকাশিপাড়ার বাসুদেবপুরের মাঠে । আজ সকালে গ্রামবাসীরা তাকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে । নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে রক্তাক্ত গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। নাকাশীপাড়া থানার পুলিশ বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে ।পুলিশ সূত্রে জানা যায় ওই মহিলার নাম সেলিনা খাতুন মুড়াগাছা স্কুলপাড়ায় বাড়ি। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বেথুয়া ডহরি হাসপাতাল থেকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। নাকাশিপাড়া পুলিশ তদন্তে নেমেছে কি কারনে ওই মহিলাকে ধারালো অস্ত্রে আঘাত করা হলো। ধর্ষণ করে তাকে ফেলে রেখে গেল কিনা এই বিষয়ে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *