নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-জন আন্দোলনের রাজ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো মালদায়। রবিবার সকালে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে আয়োজন করা হয়েছিল সংগঠনের দ্বিতীয় তম এই রাজ্য কর্মী সম্মেলনের। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মীরা উপস্থিত হয়েছিলেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এদিন এই রাজ্য কর্মী সম্মেলনে। জানা গেছে সোমবার সংগঠনের উদ্যোগে এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হবে।
জন আন্দোলনের রাজ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো মালদায়।












Leave a Reply