আগামী লোকসভা ভোটে প্রতিটা বুথে বিজেপির লাঠি ধরার লোক থাকবে না : সায়নী ঘোষ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- খড়গপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিশানা করে দিলীপ ঘোষ বলেছিলেন তোদের বুকে পা তুলে দেব রে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ১৭ই অক্টোবর রানাঘাটে দলীয় কাজে এসে তার প্রতিক্রিয়া দিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ। তিনি বলেন দিলীপ ঘোষের এই সমস্ত কথার জন্যই ২০২১ এ ভরাডুবি হয়েছে বিজেপির। একই সঙ্গে তিনি বলেন আগামী লোকসভা ভোটে প্রতিটা বুথে বিজেপির লাঠি ধরার লোক থাকবে না। দিলীপ ঘোষ এরকম ধরনের কথা যত বলবেন তৃণমূল কংগ্রেসের ততই সুবিধা হবে বলে মন্তব্য করেন সারণী ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *