ভাইপোর হাতে খুন হলেন কাকা আজ দুপুরে ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া দিবডাঙ্গা এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভাইপোর হাতে খুন হলেন কাকা আজ দুপুরে ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া দিবডাঙ্গা এলাকায়। মৃত কাকার নাম নিরঞ্জন সরকার। আজ তিনি যখন দুপুরে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় দিব ডাঙ্গা সংলগ্ন এলাকায় একটি আম বাগানে দাঁড়িয়েছিল ভাইপো বিজন সরকার সেখানে ই তার কাকা আসতে দেখে প্রথমে মারধর শুরু করে এরপর হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে উদ্ধার করে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তারপর তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনার পর থেকে বেপাত্তা ভাইপো বিজন সরকার। প্রতিবেশীদের বক্তব্য ভাইপো বিজয় সরকার তিনি সবসময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন উল্টোদিকে তার কাকা নিরঞ্জন সরকার ভালো মানুষ বলেই সকলেই চেনেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *