পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শেষ হয়েছে বাঙালির উৎসব দুর্গাপুজো। দিকে দিকে করা হচ্ছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন ব্লকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। আপামর বাঙালি একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছেন। সেই মর্মে বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পানের উদ্যোগে বর্ধমান দু’নম্বর ব্লকের গাংপুরে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ এবং রাজ্যে তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি কোহিনুর মজুমদার। পাশাপাশি আজ এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে বৈকুণ্ঠপুর এক অঞ্চলের পাঁচজন দুস্থ ছাত্রছাত্রী হাতে বই খাতা তুলে দেয়া হয় এবং পরবর্তীতে তাদের পড়াশোনা সমর্থক খরচ বহন করবে বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেস। এছাড়াও আজকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনী সভাপতি রবিন নন্দী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস, বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব।
বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পানের উদ্যোগে বর্ধমান দু’নম্বর ব্লকের গাংপুরে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।












Leave a Reply