আচমকা আগুন এবং ধোঁয়া দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের রথবাড়ি এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আচমকা আগুন এবং ধোঁয়া দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের রথবাড়ি এলাকায়। বুধবার সকালে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় জঞ্জালের স্তূপে হঠাৎ করে আগুন লাগার ঘটনায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। যদিও দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলের কর্তব্যরত কর্মীরা জানিয়েছেন, এদিন সকালে কিছু মানুষ রথবাড়ি এলাকার আবর্জনার স্তূপ থেকে আগুন ও ধোঁয়া দেখতে পাই। তারপরেই দমকলকে খবর দেওয়া হয়। এই এলাকায় প্রচুর দোকান ও বাজার রয়েছে । সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে করায় বড়সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় একাংশ বাসিন্দারা জানিয়েছেন, কেউ বা কারা জঞ্জালের স্তূপে আগুন ধরিয়ে দিয়েছিল। যা থেকে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে দমকল কর্মীদের সহযোগিতায় এই দুর্ঘটনায় এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *