বিয়ের দাবিতে আবারও প্রেমিকের বাড়ির সামনে ধরনায় প্রেমিকা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বিয়ের দাবিতে আবারও প্রেমিকের বাড়ির সামনে ধরনায় প্রেমিকা। মানিকচকের কামালপুর সাহাপাড়া এলাকার ঘটনা। ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার সহবাসের অভিযোগ এখন বিয়ে করতে নারাজ প্রেমিক। এমনকি বিগত এক মাস ধরে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তাই শেষমেষ কোন পথ না পেয়ে বিগত পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়ির দরজায় ধরনাই বসেছে সেই প্রেমিকা। এমনকি বিগত পাঁচ দিন ধরে বেশ কয়েকবার সালিশি সভা বসেছে এলাকায় কিন্তু ছেলে না থাকায় কোন সিদ্ধান্ত নাইনি ছেলের পরিবার বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। প্রেমিকার দাবি যতক্ষণ পর্যন্ত তাদের বিয়ে হবে না ততক্ষণ পর্যন্ত এই ধরনা চালিয়ে যাবে এমনকি কোন সূরা না হলে শেষমেষ আত্মহত্যার পথ বেছে নেবে বলে জানিয়েছে ওই প্রেমিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *