এক অমানবিক দৃশ্য বর্ধমানে।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- আমাদের সমাজে সন্তান জন্মের পর সব থেকে বেশি আনন্দিত হন তার জন্মদাত্রী মা। কারণ একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেন প্রায় দশ মাস। কিন্তু আমাদের সভ্য সমাজে মাঝে মাঝে এমন কিছু চিত্র আমাদের সামনে উঠে আসে যা সত্যিই অমানবিক। সেই রকমই এক চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। বেলকাশ পঞ্চায়েতের অন্তর্গত আপনজন নার্সিংহোমের সামনে এক শিশুর দেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য। খবর পেয়ে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ এবং পুলিশি তত্ত্বাবধানে ময়না তদন্তের জন্য ওই শিশুর দেহটিকে পাঠানো হয়। স্থানীয় মানুষজন বলেন, আমরা সকালবেলা দেখতে পাই কেউ একটা ক্যারি বাগের মধ্যে কিছু ভোরে ফেলে দিয়ে গেছে এবং সেই ক্যারি ব্যাগটি নিয়ে কুকুরগুলো টানা হেজড়া করছে আমাদের সন্দেহ হয় এবং আমরা কুকুর গুলোকে তাড়িয়ে দি। তারপরই দেখতে পাই একটি ক্যারি ব্যাগের মধ্যে সদ্য যাতে একটি শিশুর দেহ। আমাদের দেখে খুবই খারাপ লাগছে ও আমরা দেখেছি সন্তান না হওয়ার জন্য মা-বাবা দুঃখ। আমাদের সন্দেহ পাশাপাশি বহু নার্সিংহোম আছে তারাই রাতের অন্ধকারে এই কাজটি করে গেছে। আমরা চাই পুলিশ তদন্ত করুক এই রকম কাজ কে করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *